অবহেলা-গাফিলতিতে মৃত্যু, ক্ষয়ক্ষতি ক্ষতিপূরণ দুরূহ আশরাফ উল-আলম ও রেজাউল করিম
যুক্তরাষ্ট্রে ১৯৯২ সালে স্টিলা লাইবেক নামে ৭৯ বছর বয়সী এক নারী একদিন ম্যাকডোনাল্ড কফি হাউসে কফি পান করতে যান। হঠাৎ হাত ফসকে কাপ পড়ে তাঁর পা পুড়ে যায়। আট দিন হাসপাতালে থাকতে হয় তাঁকে। এ ঘটনায় তিনি টর্ট আইনে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন। মামলার আরজি অনুযায়ী আদালত প্রমাণ পান, ম্যাকডোনাল্ডের কফি ছিল ১৮০ থেকে ১৯০ […]