Legitimacy.life প্রত্যেক সেবা গ্রহণকারীর সাথে স্বাতন্ত্র্য বিষয় নিয়ে কাজ করে থাকে।

আমাদের নিরাপত্তা আইনজ্ঞ প্রত্যেক সেবা গ্রহণকারীর অভিযোগের ভিত্তিতে, মেরিট বিবেচনা ও নির্দিষ্ট কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে সেবা দানের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এ বিষয়ে আমাদের মতামতই চুড়ান্ত। অভিযোগের গুরুত্বকে এখানে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়।

কাগজপত্র প্রাপ্তি চুড়ান্ত ভাবে গ্রহণীয় হলে, আমাদের আইন বিশেষজ্ঞের সাথে আলোচনা সাপেক্ষে সময় নির্ধারণ করে সেবা গ্রহণ কারীকে জানানো হবে।

সেবা গ্রহণ কারীর আর্থিক অবস্থা বিবেচনা করে আমাদের আইন বিশেষজ্ঞ নির্দিষ্ট সময়ে আর্থিক লেন-দেনের বিষয়টা সেবা গ্রহণকারীকে জানিয়ে দিবেন।

সময় সময় আদালতের ফয়সালা সেবা গ্রহণকারীকে ফোন, ইমেইল ও চিঠি আকারে জানিয়ে দেওয়া হবে।

Need help with any legal issues?