Edit Content

সম্মানিত আইনজ্ঞ ভাই ও বোনেরা,
আপনাদের সুদৃষ্টি কামনা করে একটা বিষয়ের উপর আলোকপাত করতে চাচ্ছি। আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, তারা কমবেশী ভাল করেই জানি দেশের আইন শৃংখলা পরিস্হিতি ধর্মীয় পরিমণ্ডলে কেমন যাচ্ছে। বিশেষ করে ৯০% অধ্যুষিত মুসলিমদের ধর্মীয় কার্যক্রম যেখানে দিন দিন প্রচার প্রসার পাওয়ার কথা সেখানে বিশেষ করে সরকারের ভয়াল থাবা ও শিরক বিদআত আমাদেরকে নতজানু করে দিচ্ছে। বলতে গেলে বর্তমানে ইসলামী সংস্কৃতি নাই বললেই চলে। আমরা যে কয়জন যাও চেষ্টা চালিয়ে যাব বলে সঙ্কল্প করতে চাছি, তারাও হয়ত এক সময়ে দম হারিয়ে ফেলবো, শয়তানের জাগতিক বেড়াজালে। অশনি সংকেত হলো পরবর্তি প্রজন্মের কাছে আমরা ঋনী থাকবো সেই শেষ বিচারের ফয়সালা পর্যন্ত।

 গাড়ীতে ‘পুলিশ’ লেখা স্টিকার ব্যবহারে নিষেধাজ্ঞা–
পুলিশের গাড়ি অথবা পুলিশ সদস্যদের ব্যবহৃত ব্যক্তিগত কোনো গাড়িতে ‘পুলিশ’ বা ‘ডিএমপি’ লেখা স্টিকার ব্যবহার করা যাবে না। আজ সোমবার (৪ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, রাজধানীতে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি ডিএমপির পরিবহন পুলের সরকারি যানবাহন ও পুলিশ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে ‘পুলিশ’ বা ‘ডিএমপি’ লেখাযুক্ত স্টিকার ব্যবহার করে চলাফেরা করতে দেখা যায়। সম্প্রতি রাজধানীতে সংঘটিত বেশ কিছু অপরাধে এরূপ স্টিকারযুক্ত গাড়ির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ফলে একদিকে যেমন পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, অন্যদিকে অপরাধীরা এরূপ অভিনব পন্থা অবলম্বন করে অপরাধ সংঘটনে উৎসাহী হয়ে উঠছে। আদেশে আরও বলা হয়, রাজধানীতে পুলিশের বিভিন্ন ইউনিটে ব্যবহৃত সরকারি যানবাহন ও পুলিশ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে অস্থায়ীভাবে কাগজ বা বোর্ডের ওপর ‘পুলিশ’ বা ‘ডিএমপি’ লেখাযুক্ত স্টিকার ব্যবহার ও প্রদর্শন করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + sixteen =